নাগপুর, ২৭ সেপ্টেম্বর (হি.স.): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র শতবর্ষ উপলক্ষ্যে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে দেশব্যাপী পথ সঞ্চালনের আয়োজন করা হচ্ছে। শনিবার মহারাষ্ট্রের নাগপুরে পথ সঞ্চালনে অংশ নেন স্বয়ংসেবকরা।
সেই পথ সঞ্চালন কর্মসূচিতে যোগ দেন আরএসএস-এর সরসঙ্ঘচালক মোহন ভাগবত। তাঁর উপস্থিতিতেই পথ সঞ্চালনে অংশ নেন স্বয়ংসেবকরা। সঙ্ঘের ১০০ বছর পূর্তি উপলক্ষ্যেই এদিন পথ সঞ্চালনের আয়োজন করা হয়।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
