নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স.): প্রবীণ বিজেপি নেতা বিজয় কুমার মালহোত্রাকে শেষশ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে বিজয় কুমার মালহোত্রার মরদেহে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাও মালহোত্রাকে শেষশ্রদ্ধা নিবেদন করেছেন।
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও এদিন বিজয় কুমার মালহোত্রাকে শ্রদ্ধা নিবেদন করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, ভি কে মালহোত্রা ছিলেন দিল্লি জনসংঘের প্রথম সভাপতি। তিনি দিল্লির প্রথম মেট্রোপলিটন কাউন্সিলর ছিলেন এবং এক অর্থে দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী হিসেবেও কাজ করেছিলেন। দিল্লির উন্নয়নে তিনি বিশাল ভূমিকা পালন করেছিলেন। আমরা যেন তাঁর জীবন থেকে অনুপ্রেরণা পাই। আগামীকাল পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
