লখনউ, ২৭ সেপ্টেম্বর (হি. স.) : বিশিষ্ট ব্যক্তিত্ব অশোক সিংঘলের জন্মবার্ষিকীতে শনিবার তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানালেন উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য।
শনিবার উপমুখ্যমন্ত্রী এক বার্তায় জানিয়েছেন, শ্রদ্ধেয় অশোক সিংঘল তাঁর সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন ভারত মায়ের সেবায় এবং ভারতীয় সংস্কৃতির পুনর্জাগরণের জন্য। তাঁর নেতৃত্ব সমাজকে নতুন দিশা দিয়েছিল, কোটি কোটি মানুষের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়েছিল এবং দেশকে তার শিকড়ের সঙ্গে যুক্ত হওয়ার প্রেরণা দিয়েছিল।
—————
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন
