আগরতলা, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : চুরি যাওয়া স্বর্ণালঙ্কার সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। ঘটনা আমতলিতে।
আমতলি বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা অস্মিতা ভৌমিকের বাড়ি থেকে কয়েকদিন আগে বেশ কিছু স্বর্ণালঙ্কার সহ একটি মোবাইল ও বেশ কিছু নগদ টাকা চুরি হয়। পরে বাড়ির মালিক অস্মিতা ভৌমিক আমতলি থানায় লিখিত আকারে একটি মামলা দায়ের করেন।
এই অভিযোগের ভিত্তিতে আমতলি থানার পুলিশ তদন্তে নেমে শুক্রবার জয়ন্ত ভৌমিক নামে এক অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। তার পাশাপাশি চুরি যাওয়া প্রায় ৭ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার সহ একটি মোবাইল ও বেশ কিছু নগদ টাকা উদ্ধার করতে সক্ষম হয়।
শনিবার দুপুরে আমতলির এসডিপিও সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই তথ্য দিতে গিয়ে বলেছেন এবার অভিযুক্ত জয়ন্ত ভৌমিককে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ
