কলম্বো, ৩০ নভেম্বর (হি.স.): শ্রীলঙ্কান কিংবদন্তি মুথাইয়া মুরলীধরনের দেশের উঠতি বোলার শূন্য রানে ৮ উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে। তিনি হলেন কলম্বো হিন্দু স্কুলের স্পিনার সেলভাসকরন। তার প্রতিপক্ষ ছিল এমডি এইচ জয়াবর্ধনের স্কুল। ম্যাচটি ছিল অনূর্ধ্ব ১৩ ডিভিশনের।
তার আদর্শ অজি তারকা বোলার নাথান লিয়ঁ। হিন্দু স্কুল কলম্বোতে পড়া সেলভাসকরন জানিয়েছে, ‘তার প্রিয় ক্রিকেটার নাথান লিয়ঁ। সে তাঁর মতো বল করতে চায়। এবং শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে খেলতে চায়।’
হিন্দুস্থান সমাচার/ শান্তি
