কলকাতা, ১৬ আগস্ট (হি .স.) : ইডেন গার্ডেন্সে ফুটবল প্রেমী দিবস পালিত হল। শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করা হয়েছে। এই উপলক্ষে শিবিরের আয়োজন করা হয়। কলকাতায় – ৩৪০ জন রক্তদাতা স্বেচ্ছায় এদিন রক্তদান করেন। বিভিন্ন জেলাতেই শনিবার একযোগেই চলছে রক্তদান শিবির। কলকাতা সহ বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট – ৫৩১ জন রক্তদান করেছেন। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, ১৬ ডিসেম্বর, ১৯৬৯ সালে তৎকালীন ইডেন উদ্যানে ক্রীড়া চঞ্চল ছয়জনের মৃত্যু হয়েছিল। দুই দফায় মোট ২২ জন মারা যায়। তাদের স্মৃতিতেই এদিন মূলতঃ স্মরণ অনুষ্ঠানের আয়োজন। পরবর্তীতে ১৯৮০ সালের ১৬ আগস্ট তৎকালীন রনজি স্টেডিয়ামে ১৬ জন ফুটবলপ্রেমীর মৃত্যু হয়েছিল। তাদের স্মৃতি চির জাগরুক রাখতেই রক্তদান শিবিরের আয়োজন করে আই এফ এ। এবছর রক্তদাতাদের ফুটবলার সংগ্রাম মুখার্জি’র স্বাক্ষরিত শংসাপত্র দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
