কলকাতা, ২৩ ডিসেম্বর (হি.স.): এবার ইন্ডিয়ান সুপার লিগে টানা পাঁচ ম্যাচ জিতে রেকর্ড গড়েছিল গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান।এরপর ঘটেছে ছন্দপতন। ওড়িশা এফসির বিরুদ্ধে ড্র এবং গত ম্যাচে মুম্বইয়ের মাঠে মুম্বাই এর কাছে হার। এ বারের আইএসএলে এটাই মোহনবাগানের প্রথম হার।এই অস্বস্তির মাঝে চিন্তা বাড়িয়েছে গত ম্যাচের দুটো রেড কার্ড। রেড কার্ড দেখেছিলেন আশিস রাই ও লিস্টন কোলাসো ও হেক্টর ইউস্তে। সুতরাং আজকের ম্যাচে এই তিনজনকে পাবে না মোহনবাগান। আজ যুবভারতীতে এফসি গোয়ার বিরুদ্ধে নামার আগে স্বস্তিতে নেই মোহনবাগান।
যুবভারতীতে মোহনবাগানের প্রতিপক্ষ এফসি গোয়া এখনও পর্যন্ত অপরাজিত।তবুও সাত ম্যাচ পর্যন্ত অপরাজিত থাকা মোহনবাগান অপরাজিত গোয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া। কিন্তু ঘরের মাঠে সুবিধা থাকলেও গোয়ার বিরুদ্ধে আজ জিততে গেলে রীতিমতো মোহনবাগানকে আজ লড়াই করতে হবে।কারণ এই মুহূর্তে দুর্দান্ত ছন্দে রয়েছে গোয়া। রক্ষণে সন্দেশ ঝিঙ্গানের মতো প্লেয়ার ছাড়াও মোহনবাগানের প্রাক্তনী কার্ল ম্যাকহিউ রয়েছেন এফসি গোয়ায়।তাছাড়া মিডফিল্ডে রাওলিন বোর্জেস ও রেনিয়ার ফার্নান্ডেজদের মতো খেলোয়াড় আছে। তবে বাগান কোচ হুয়ান ফেরান্দো কার্ড, চোট নিয়ে ভেবে সময় নষ্ট করতে নারাজ। ফেরান্দোর পরিষ্কার কথা, ‘এ নিয়ে ভেবে লাভ নেই।খেলতে গেলে এগুলো থাকবেই।একটা না একটা রাস্তা পেরিয়ে আসবে। আমার কাজ এর মধ্য দিয়েই দলকে এগিয়ে নিয়ে যাওয়া।’
হিন্দুস্থান সমাচার /শান্তি
