হায়দ্রাবাদ, ৩০ নভেম্বর (হি.স.) : শেষ হয়েছে তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের ভোট পর্ব। কিছু বিক্ষিপ্ত ঘটনা বাদে পরিবেশ মোটামুটি ছিল শান্তিপূর্ণ। বিকেল ৫টা পর্যন্ত ৬৩.৯৪ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে।
মাওবাদী প্রভাবিত বিধানসভা কেন্দ্রে ভোট বিকাল ৪টে নাগাদ শেষ হয়। বাকি ১০৬টি আসনে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। লাইনে দাঁড়িয়ে থাকা লোকজনকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট দিতে দেওয়া হয়। অনেক জায়গায় ভোটাররা ভোটকেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়েছেন। আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫ টা পর্যন্ত রাজ্য জুড়ে ৬৩.৯৪ শতাংশ ভোট পড়েছে।
শহরের তুলনায় গ্রামাঞ্চলে ভোটের হার বেশি। সকাল থেকে ধীরগতিতে ভোট গ্রহণ চললেও, সন্ধ্যার দিকে তা বাড়ে। মেদক জেলায় সর্বোচ্চ ৮০.৩৮ শতাংশ ভোট পড়েছে, যেখানে হায়দ্রাবাদে সর্বনিম্ন ৬৩.৯৪ শতাংশ ভোট পড়েছে। কিছু ভোটকেন্দ্রে ইভিএম ত্রুটির কারণে দেরিতে ভোট গ্রহণ শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি
