এমিরেটস, ২৭ নভেম্বর(হি.স.): এমিরেটস স্টেডিয়ামে বুধবার রাতে বায়ার্ন মিউনিখকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠল মিকেল আর্তেতার দল আর্সেনাল।
ইউরিয়েন টিম্বার আর্সেনালকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন লেনার্ট কার্ল। দ্বিতীয়ার্ধে ননি মাদুয়েকের গোলে স্বাগতিকরা দ্বিতীয়বার এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান গাব্রিয়েল মার্তিনেল্লি। চলতি মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম হারের দেখা পেল বায়ার্ন।
চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে একমাত্র দল হিসেবে প্রথম পাঁচ ম্যাচের সবকটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে চূড়ায় এখনও আর্সেনাল। ১২ পয়েন্ট করে নিয়ে পরের চারটি স্থানে যথাক্রমে আছে পিএসজি, বায়ার্ন, ইন্টার মিলান, ও রিয়াল মাদ্রিদ।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
