ব্রিসবেন, ৩১ ডিসেম্বর (হি.স.): গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে খেলার পর থেকে চোটের কারণে কোর্টের বাইরে ছিলেন নাদাল। চোট সারিয়ে আজ রবিবার ব্রিসবেন ইন্টারন্যাশনালে অস্ট্রেলিয়া ওপেনে ফিরেছিলেন তিনি। কিন্তু শুরুটা ভাল হল না। নাদাল হেরে গেলেন ডাবলসে।
নাদালের সঙ্গী ছিলেন মার্ক লোপেজ। এরা দুজন মিলে ২০১৬ অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। ৩৪৭ দিনপর কোর্টে এই ব্যর্থতা। তারা হারলেন অস্ট্রেলিয়ার জুটি ম্যাক্স পুরসেল এবং জর্ডন থম্পসনের কাছে ৪-৬, ৪-৬ সেটে । ম্যাচের আগে নাদাল এক সাক্ষাৎকারে বলেন, “ভবিষ্যতে কী করব তা নিশ্চিত করে বলতে পারব না। তবে অস্ট্রেলিয়ায় হয়তো আমি শেষ বার খেলতে এসেছি।”
হিন্দুস্থান সমাচার/ শান্তি
