রাওয়ালপিন্ডি, ২৭ নভেম্বর (হি.স.): পিটিআই প্রতিষ্ঠাতা ও পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যে খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি, তেহরিক-ই-ইনসাফ সমর্থকরা বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে জড়ো হযন। ইমরান খানের স্বাস্থ্য নিয়ে গুজব ছড়িয়ে পড়ার পর, সোহেল আফ্রিদি এদিন জেল পরিদর্শন করেছেন। ইমরানের বোনদের দাবি, তাদের ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।
আফ্রিদি বলেন, ইমরান খান এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলায় বিলম্বের জন্য প্রতি মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে শান্তিপূর্ণ বিক্ষোভ করবেন।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
