রঙিয়া (অসম), ১৭ ফেব্রুয়ারি : কামরূপ জেলার অন্তর্গত রঙিয়ায় মাদকদ্ৰব্য সহ পুলিশ গ্ৰেফতার করেছে বাবা ও ছেলেকে। ধৃতদের বাবা ইশহাক আলি এবং তার ছেলে আসলাম হুসেন বলে পরিচয় পাওয়া গেছে।
জানা গেছে, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে রঙিয়ার বালাগাঁওয়ে জনৈক জেহরুল আলির বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ২২.৩৯ গ্রাম হেরোইন এবং দুটি সাবানের বাক্স বাজেয়াপ্ত করেছে। পুলিশি অভিযান আঁচ করে পালিয়ে গা ঢাকা দিয়েছে জেহরুল আলি। মাদক কারবারে জড়িত অভিযোগে ইশহাক আলি ও তার ছেলে আসলাম হুসেনকে পাকড়াও করে রঙিয়া থানায় নিয়ে আসে অভিযানকারী পুলিশের দল।
থানায় এনে ধৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে ফের তাদের বাসায় অভিযান চালিয়ে তাদের বাসা থেকে নগদ মোট তিন লক্ষ ৬৫ হাজার ৫০০ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। রঙিয়া থানার ওসি জানান, পলাতক জেহরুল আলিকে পাকড়াও করতে অভিযান চালানো হয়েছে।
