মির্জাপুর, ২ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুরে প্রতিবেশীকে পাথর দিয়ে হত্যার অভিযোগ। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে চুনার থানার রইপুরিয়া গ্রামে।
জানা গেছে, গভীর রাতে মদ্যপানের আসরে দুই প্রতিবেশীর ঝগড়া ভয়াবহ পরিণতি নেয়। ৪৫ বছরের বুল্লু সাহনি ও গোপী সাহনি একসঙ্গে মদ খাওয়ার সময় তর্কে জড়িয়ে পড়ে। অভিযোগ, গোপী পাথর দিয়ে বুল্লুর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
