মালদহ, ২৩ অক্টোবর (হি.স.): মালদহে বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই ভাইয়ের। সোমবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহ থানার অন্তর্গত মুচিয়া মহাদেবপুরে রামপাড়া এলাকায়। মৃতদের নাম অভিষেক হালদার (২৭) এবং সুজন হালদার (২২)। তাঁরা হবিবপুর থানার আইহো ছাতিয়ানগাছি এলাকার বাসিন্দা। বাইক নিয়ে মালদহ শহরে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। স্থানীয় সূত্রের খবর, নতুন বাইক কিনেছিলেন দুই ভাই। সেই বাইকে চড়ে দুই ভাই ঠাকুর দেখতে বেরিয়েছিল। রবিবার সারা রাত মণ্ডপে মণ্ডপে ঘোরার পর নবমীর ভোরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দু’জনেরই। পুলিশ জানিয়েছে, সোমবার ভোরে হবিবপুরের বুলবুলচণ্ডী এলাকা থেকে একটি মিনিবাস মালদহের দিকে আসছিল। দুই ভাই বাইক নিয়ে মালদহের দিক থেকে হবিবপুরে ফিরছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে মিনি বাসের সঙ্গে তাঁদের ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মারা যায় সুজন।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
