দেহরাদূন, ২ অক্টোবর (হি.স.) : জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীতে বৃহস্পতিবার তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
এদিন শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মহাত্মা গান্ধীর সত্য ও অহিংসার নীতি আজও সমাজের জন্য সমানভাবে প্রাসঙ্গিক। মানবতার প্রতি করুণা ও অহিংসার চর্চাই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি হবে।
পরে দেহরাদূনের গান্ধী পার্কে জাতির জনকের মূর্তিতে মাল্যদান করে মুখ্যমন্ত্রী আমজনতাকেও গান্ধীজির জীবনদর্শন গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, স্বচ্ছতা, আত্মনির্ভরতা ও সরলতা—এই তিনই গান্ধীজির চিন্তাধারার আসল শিক্ষা, যা দেশ গঠনের ভিত্তি।
—————
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
