কাঁকসা, ২২ জুলাই (হি.স.): সোমবার ধর্মতলায় একুশে জুলাইয়ের সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক তৃণমূল কংগ্রেস কর্মীর। ঘটনায় শোকের ছায়া নেমেছে কাঁকসা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মধুসূদন পাল (৬৫)। তিনি কাঁকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছিলেন।
সোমবার রাতে কলকাতা থেকে বাসে চড়েই বাড়ি ফিরছিলেন তিনি। জানা গিয়েছে, বর্ধমানের নবাবহাট এলাকায় বাসটি দাঁড়িয়েছিল। মিষ্টি কিনতে রাস্তা পারাপারের সময়ই এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
—————
হিন্দুস্থান সমাচার / রাকেশ
