বাঁকুড়া, ১৬ ডিসেম্বর (হি. স.) : চুরি করেও সমস্ত গহনা ফেরত দিয়ে গেলো চোর।এই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে বিষ্ণুপুর থানার অন্তর্গত জয়কৃষ্ণপুর গ্রামে।এই গ্ৰামের বাসিন্দা প্রীতম পালের বাড়িতে কেউ না থাকার সুযোগে গত ৯তারিখে আলমারি ভেঙ্গে সোনার গহনা ও দশ হাজার টাকা চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। এরপর প্রীতম পালের অভিযোগের ভিত্তিতে বিষ্ণুপুর থানায় একটি চুরির মামলা রুজু হয়। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে।
তদন্তে নেমে পুলিশ চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে ও চোরের খোঁজ শুরু করে।এরপরই শুক্রবার রাতে ওই চুরি যাওয়া সোনার গহনার ব্যাগটি সমস্ত গহনা সমেত প্রীতম পালের বাড়ির সামনে চোর ফেলে দিয়ে চলে যায়। চুরি যাওয়া গহনা উদ্ধারে পুলিশের তৎপরতা দেখেই চোর গহনা ফেরত দিয়ে চলে যায় বলে পুলিশের অনুমান।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ
