কলকাতা, ১৮ আগস্ট (হি.স.): বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে প্রগতি ময়দান থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রাজেন্দ্র কুমার সিংহ (৭৫)।
প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, দীর্ঘ দিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বৃদ্ধ। প্রাথমিক ভাবে তার জেরেই তিনি আত্মহত্যা করেছেন বলে মনে করছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
