আসানসোল, ২৯ অক্টোবর (হি. স.) : পশ্চিম বর্ধমানে পারিবারিক অশান্তির জেরে মানসিক অবসাদে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল এক যুবক। ঘটনাটি ঘটেছে জেলার পান্ডবেশ্বর থানার খান্দ্রার মেটাল ধাওড়ায়। জানা গিয়েছে, মৃত যুবকের নাম নিখিল কুমার বাউরি (২০)। রবিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পরিবারের তরফে জানা গিয়েছে, শনিবার সকালে নিখিল কুমার বাউরির সঙ্গে বাড়ির লোকেদের পারিবারিক কারণে কথা কাটাকাটি হয়। এরপর সে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। দুপুর ১টা নাগাদ বাড়ির লোকেরা তাঁকে খাবার খাওয়ার জন্য ডাকতে গিয়ে দেখেন, নিখিল ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে ঝুলছে। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
হিন্দুস্থান সমাচার / কাকলি
