বিলাসপুর, ২ জানুয়ারি (হি.স.): শুধুমাত্র সন্দেহের বশে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটল ছত্তিশগড়ের বিলাসপুরে। স্ত্রী ও ৩ সন্তানকে খুন করল স্বামী। স্ত্রী বিবাহ বহির্ভুত সম্পর্কের সন্দেহে ৩৪ বছর বয়সী স্বামী খুন করেছে নিজের স্ত্রী ও ৩ সন্তানকে। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বিলাসপুর জেলার মাস্তুরি থানার অন্তর্গত হিরি গ্রামে। অভিযুক্ত উমেন্দ্র কেওয়াতকে গ্রেফতার করা হয়েছে বলে মঙ্গলবার সকালে জানিয়েছেন বিলাসপুরের পুলিশ সুপার সন্তোষ সিং।
পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, উমেন্দ্র তাঁর স্ত্রীকে সন্দেহ করত, এই সন্দেহের বশেই প্রথমে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে। তার পর ৪ ও ৫ বছর বয়সী দুই মেয়ে এবং দুই বছর বয়সী ছেলেকেও শ্বাসরোধ করে হত্যা করেছে। এই খুনের ঘটনায় অভিযুক্ত উমেন্দ্রকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
