লখনউ, ২৯ অক্টোবর(হি.স.): আগের ম্যাচে ৪৯তম সেঞ্চুরি অল্পের জন্য করতে পারেননি কোহেলি। লক্ষ্ণৌ দর্শকরা আজ অধীর ছিল বিরাট কোহলির ৪৯তম ওয়ানডে শতকের জন্য। কিন্তু দর্শকদের হতাশ করেছেন কোহলি। ডেভিড উইলির বলে ক্যাচ দিয়ে ফিরেছেন শূন্য রানে। ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে ৫৬ ইনিংসে এটি কোহলির প্রথম ‘ডাক’।
আজকের শুরুটা একেবারেই ভালও হয়নি ভারতের। ৯ রানে ক্রিস ওকসের বলে ফিরে যান ওপেনার শুবমান গিল। এরপর উইকেটে গিয়ে কোহলিও বিশেষ সুবিধা করতে পারলেন না।ফিরে গেলেন শূন্য রানে। তিন অঙ্কের ইনিংস দেখার অপেক্ষায় থাকা লখনউর দর্শকদের আজ হতাশ হতে হল।
হিন্দুস্থান সমাচার /শান্তি
