জলপাইগুড়ি, ১২ সেপ্টেম্বর (হি.স.): বৃহস্পতিবার গভীর রাতে ধূপগুড়িতে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে স্টিয়ারিংয়ের সঙ্গে দীর্ঘক্ষণ আটকে থাকেন চালক। দমকল-পুলিশের এক ঘণ্টার চেষ্টায় উদ্ধার হন চালক।
ধূপগুড়ির ঝুমুর সংলগ্ন এশিয়ান হাইওয়েতে দুটি পণ্যবাহী লরি মুখোমুখি এই সংঘর্ষ হয়। জানা গিয়েছে আহত চালকের নাম নুর ইসলাম। তিনি অসমের বাসিন্দা। দুর্ঘটনার ফলে দীর্ঘক্ষণ বন্ধ থাকে গাড়ি চলাচল। অবশেষে দমকল, পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় গুরুতর আহত চালককে জীবিত উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধূপগুড়ির দিক থেকে জলপাইগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল সিমেন্ট বোঝাই একটি লরি।
—————
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত
