কলকাতা, ২৯ জুন (হি. স.) : নির্যাতিতার বাবার সঙ্গে পাঁচ বার টেলিফোনে কথা হয়েছে জাতীয় মহিলা কমিশনের। শনিবার থেকে রীতিমত আতঙ্কের পরিবেশের মধ্যেই রয়েছেন তিনি। উদ্বেগ ধরা পড়েছে মেয়ে ও বাবা উভয়ের কথাবার্তায়। রবিবার জাতীয় মহিলা কমিশনের অন্যতম সদস্য তথা ডঃ অর্চনা মজুমদার জানান, ডেপুটি পুলিশ কমিশনার (নর্থ) – এর সঙ্গে এই ঘটনা প্রসঙ্গে দীর্ঘ কথা হয়েছে। পরবর্তীতে তাঁর সঙ্গে ডেপুটি পুলিশ কমিশনার (সাউথ) কথা হয়েছে। এই উপলক্ষে তিনি জানান, এই মুহূর্তে নির্যাতিতার পরিবার আগের জায়গায় সেখানে নেই। বাড়িতেও তালা ঝোলানো রয়েছে। সুরক্ষার প্রশ্নে পরিবারের পক্ষ থেকে তাঁকে ডেকে পাঠানো সত্ত্বেও বাড়ি যেতে গিয়ে ও সমস্যায় পড়েছেন ডাঃ অর্চন মজুমদার। পুলিশ তাদের নিরাপত্তার নামেই লুকিয়ে রেখেছে বলেও অভিযোগ করেছেন তিনি। যদিও নিরাপত্তার খাতিরে বিশদে কমিশন তা নিয়ে এখুনি জানাতে চাইছেন না। সব কিছু প্রকাশ্যে আসুক। তবে, মনে রাখতে হবে যে, কলকাতা পুলিশ গঠিত বিশেষ তদন্তকারী দল তথা সিট যে গড়ে তোলা হয়েছে ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত
