ফরিদাবাদ, ১৪ জানুয়ারি (হি.স.) : হরিয়ানার অটোপিন বস্তির কাছে ঘন কুয়াশার কারণে শনিবার গভীর রাতে একটি বোলেরো গাড়ি ড্রেনে পড়ে যায়। দুর্ঘটনায় চালক ঘটনাস্থলেই মারা যান, এবং আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে চিকিৎসার জন্য জেলা সিভিল হাসপাতালে বাদশা খান ভর্তি করা হয়েছে।
ঘটনার তথ্য দিয়ে স্থানীয় রাজেশ জানান, রাতে আওয়াজ শুনে তিনি বাইরে এসে দেখেন একটি বোলেরো পিকআপ গাড়ি ড্রেনে পড়ে আছে। আশেপাশের লোকজন চিৎকার করছিল হেল্প, হেল্প। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন তিনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দমকলে খবর দেয়। অনেক চেষ্টার পর ড্রেনে পড়ে যাওয়া গাড়িটিকে বের করা হলেও ততক্ষণে চালক মারা গেছে এবং তার পরিচয় পাওয়া যায়নি। নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। আরও একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাদশা খান সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি
