সোনারপুর, ২৯ আগস্ট (হি.স.): সোনারপুরের কামরাবাদে ছাদ থেকে পড়ে মৃত্যু হলো অসীম জানা নামে এক যুবকের। জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে প্রতিবেশীরা আচমকা বিকট শব্দ শুনে চমকে ওঠেন। তাঁরা বাইরে বেরিয়ে এসে দেখেন অসীম রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
