রাঁচি, ১৪ জানুয়ারি(হি.স.): আর কয়েকমাস পরেই প্যারিসে অনুষ্ঠিত হবে এবারের অলিম্পিক্সের আসর। আর সেই উপলক্ষ্যেই হচ্ছে মহিলা হকির কোয়ালিফায়ার। বিশ্ব হকির নিয়ামক সংস্থা এফআইএইচ আয়োজিত হকির কোয়ালিফায়ারের আজ প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং আমেরিকা। প্রথম ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ভারতকে ১-০ গোলে হারাল আমেরিকা।
রাঁচির মারাঙ্গ গোমকে জয়পাল সিং অ্যাস্টোটার্ফে আজ মুখোমুখি হয়েছিল ভারত এবং আমেরিকার মহিলারা। ম্যাচের প্রথম কোয়ার্টার গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই গোল করেন তামের আবিগিল।
এই ম্যাচে হারের ফলে প্যারিস অলিম্পিক্সে আদৌও ভারতের মেয়েরা কোয়ালিফাই করতে পারবে কিনা তা নিয়েই প্রশ্নচিন্হ দেখা দিয়েছে। আট দলীয় এই টুর্নামেন্ট থেকেই অলিম্পিক্সের মূলপর্বে তিনটে দল যাবে। জুলাই-অগস্টেই হবে এবারের অলিম্পিক্স।
হিন্দুস্থান সমাচার /শান্তি
