লক্ষীপুর (অসম), ১৯ নভেম্বর (হি.স.) : দক্ষিণ অসমের কাছাড় জেলার লক্ষীপুর থানা এলাকায় অপরিচিত মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে । ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকায় । আজ রবিবার রাত্র নয়টা নাগাদ লক্ষীপুর নয়াগ্রাম পঞ্চায়েতের তলেনগ্রাম ফুটবল খেলার মাঠে পূর্ত সড়কের পাশে এক অপরিচিত মহিলার মৃতদেহ উদ্ধার হয় ।
ঘটনার খবর পেয়ে ছুটে যায় লক্ষীপুর ও বাশকান্দি পুলিশ । এরপর মৃতদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয় । জানা যায় যে, মৃতদেহ উদ্ধার হওয়া মহিলার শরীরে আঘাতের কোন চিহ্ন পরিলক্ষিত হয়নি। শাঁখা সিদুর পরিহিত মহিলা, বয়স অনুমান ৩০ থেকে ৩৫ এর মধ্যে হতে পারে বলে অনুমান ।
থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানান, মৃতদেহ উদ্ধার হওয়া মহিলার পরিচয় উদ্ধার করার চেষ্টা করছে পুলিশ । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে । প্রতিবেদনের রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে ।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা
