আমেদাবাদ, ১৯ নভেম্বর (হি.স.) : ঘরের মাঠে ভারতকে কাঁদিয়ে বিশ্বকাপ জয় অস্ট্রেলিয়ার। ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসরের ফাইনালে ভারতের স্বপ্ন ভঙ্গ করে ষষ্ঠ বিশ্বকাপ ঘরে তুললো অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ছিল ২৪১ রান।প্রথম দিকে ভারতের বোলিং তোপে দলীয় ৪৭ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে চাপে পড়ার পর দলকে খাঁদের কিনারা থেকে টেনে তুলেন অজি ওপেনার ট্রাভিস হেড। একপ্রান্ত আগলে রেখে করেন দুর্দান্ত(১৩৬) সেঞ্চুরি। বলা যায় এক হেডের কাছেই হেরে গেল স্বাগতিক ভারত।অস্ট্রেলিয়া ৬ উইকেটে উইকেটে জয় পায়।
হিন্দুস্থান সমাচার / শান্তি
