কলকাতা, ২৬ আগস্ট (হি. স.) : উৎসবে প্রত্যাশিত ভিড় সামলাতে, পূর্ব রেলওয়ে কলকাতা এবং মধুবনীর মধ্যে একটি পুজাে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগ যাত্রীদের জন্য ১৭,৫০০ অতিরিক্ত বার্থ তৈরি করবে।
০৩১৮৭ কলকাতা – মধুবনী পূজা স্পেশাল ট্রেন ৩০.০৯.২০২৫ থেকে ২৫.১১.২০২৫ (৯টি ট্রিপ) প্রতি মঙ্গলবার রাত ৯:৫৫ মিনিটে কলকাতা থেকে ছেড়ে পরের দিন দুপুর ১:০০ মিনিটে মধুবনী পৌঁছাবে এবং ০৩১৮৮ মধুবনী – কলকাতা পূজা স্পেশাল ট্রেন ১.১০.২০২৫ থেকে ২৬.১১.২০২৫ (৯টি ট্রিপ) প্রতি বুধবার বিকেল ৩:৩০ মিনিটে মধুবনী থেকে ছেড়ে পরের দিন বিকেল ৫:১৫ মিনিটে কলকাতা পৌঁছাবে।
ট্রেনটি পূর্ব রেলের উভয় দিকে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জসিডিহ স্টেশনে থামবে। ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রণ রাখার ব্যবস্থা থাকবে।
—————
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত
