পাটনা, ১ নভেম্বর (হি.স.) বিহারের সিওয়ানের বিখ্যাত সাংবাদিক রাজদেব রঞ্জন হত্যা মামলার শুনানি বড় ধাক্কা খেয়েছে। এই মামলার প্রধান সাক্ষী বাদামী দেবী দীর্ঘ অসুস্থতার পর মারা যান। রাজদেব রঞ্জন হত্যা মামলার প্রধান সাক্ষী হিসেবে বাদামী দেবীকে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) আদালতে হাজির করেছিল।এই মামলার শুনানির তারিখ ধার্য করা হয়েছিল ১ নভেম্বর। এর ঠিক আগে যেখানে বাদামী দেবীর মৃত্যুতে ধাক্কা খেলো সিবিআই । অন্যদিকে, রাজদেব রঞ্জনের পরিবারের জন্য এটি দুঃসংবাদ।
রাজদেব রঞ্জনের পরিবারের সদস্যরা ইতিমধ্যেই একাধিকবার সিবিআইয়ের দিকে আঙুল তুলেছেন খুনের মামলার ধীরগতির তদন্তের জন্য। দেড় বছর আগে শুনানির সময় বাদামী দেবীকে মৃত ঘোষণা করেছিল সিবিআই। এর পরে, বাদামী দেবীর পরিবার যখন তার জীবিত থাকার প্রমাণ দেয়, তখন সিবিআইয়ের একটি দল সিওয়ানে এসে বিষয়টি নিশ্চিত করে।
উল্লেখ্য, ২০১৬ সালের ১৩ মে সাংবাদিক রাজদেব রঞ্জনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তদন্তের সময় সিবিআই জানতে পেরেছিল যে রাজদেব রঞ্জন বাদামী দেবীর জমি জোর করে দখলের খবর প্রকাশ করেছিলেন। এর পরই লাদন মিয়ার নির্দেশে রাজদেবকে খুন করা হয়।
হিন্দুস্থান সমাচার/কাকলি
