ইন্দোর, ২৬ আগস্ট (হি.স.): আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ ট্রফি ট্যুর মধ্যপ্রদেশের ইন্দোরে এসে থেমেছে। ট্রফি ঘিরে সারা শহর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
ট্রফিটি ইতিমধ্যেই শহরের কিছু ঐতিহাসিক এবং মনোরম স্থান পরিদর্শন করেছে, যার মধ্যে রয়েছে রাজওয়াড়া প্রাসাদ, গান্ধী হল, কেন্দ্রীয় জাদুঘর, সিরপুর হ্রদ এবং পিত্র পর্বত। পাঁচ দিনের এই সফরের একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ ইন্দোরের বিভিন্ন স্কুল পরিদর্শন।
শেষ দিনে, ট্রফিটি আসন্ন টুর্নামেন্টের অন্যতম অফিসিয়াল ভেন্যু হোলকার স্টেডিয়ামে পৌঁছাবে। এই সফরটি ভারত এবং শ্রীলঙ্কার নির্বাচিত কয়েকটি শহর জুড়ে তার যাত্রা অব্যাহত রাখবে, যার পরবর্তী গন্তব্য হবে মুম্বই।
আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫, ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ডিওয়াই পাতিল স্টেডিয়াম (নবি মুম্বাই), এসিএ স্টেডিয়াম (গুয়াহাটি), হোলকার স্টেডিয়াম (ইন্দোর), এসিএ- স্টেডিয়াম গৌহাটি এবং আর প্রেমাদাসা স্টেডিয়াম (কলম্বো, শ্রীলঙ্কা) জুড়ে ঘোরার কথা রয়েছে।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
