নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.): ব্রাজিলের ভাইস-প্রেসিডেন্ট এবং উন্নয়ন, শিল্প, বাণিজ্য ও পরিষেবা মন্ত্রী জেরাল্ডো অ্যালকমিন ৩ দিনের সফরে ভারতে এসেছেন। বুধবার নতুন দিল্লিতে এসে পৌঁছন তিনি, সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও। ১৫-১৭ অক্টোবর সরকারি সফরে ভারতে এসেছেন জেরাল্ডো অ্যালকমিন। তাঁর স্ত্রী মারিয়া লুসিয়া অ্যালকমিনও তাঁর সঙ্গে এসেছেন।
তিনি আগামীকাল বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের পর্যালোচনা বৈঠক করবেন। তিন দিনের এই সফরে অ্যালকমিন উপ-রাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ পুরীর সঙ্গেও দেখা করবেন।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
