আগরতলা, ১৫ অক্টোবর (হি.স.) : রাজধানীর মহারাজগঞ্জ বাজার সংলগ্ন তমাল চৌমুহনী এলাকায় বুধবার সকালে একটি জলাশয় থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পথচারীরা জলাশয়ে ভাসমান অবস্থায় একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির হাতে ‘সৌরভ’ লেখা একটি ট্যাটু রয়েছে। এখনও পর্যন্ত মৃতদেহটির পরিচয় নিশ্চিত করা যায়নি। ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র কৌতূহল ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ
