কলকাতা, ২০ ফেব্রুয়ারি : সুখবর দিলেন বিরাট কোহলি। আনুস্কা ও কোহলির ঘর আলো করে কন্যার পর ১৫ ফেব্রুয়ারি কোহলি- অনুস্কার ঘরে এসেছে পুত্র সন্তান। মঙ্গলবার সামাজিক মাধ্যমে সুখবরটি নিজেই দিলেন কোহলি।
কোহলি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে লেখেন, ‘সবাইকে খুশির খবর জানাচ্ছি। ১৫ ফেব্রুয়ারি আমরা আমাদের পুত্র সন্তান ও ভামিকার ছোট ভাইকে এ পৃথিবীতে স্বাগতম জানিয়েছি। এই সুন্দর মুহূর্তে আমরা সবার আশীর্বাদ চাই।’
