কলকাতা, : মালয়েশিয়ার মালেকায় কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন গ্র্যান্ডমাস্টার মিত্রাভ গুহ। প্রতিযোগিতার ওপেন বিভাগে ৯ পয়েন্টের মধ্যে সাড়ে ৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হলেন এই বাঙালি।
বুধবার মালেকা থেকে হোয়াটসঅ্যাপ কলে তিনি বলেছেন, “যে কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়াটা আত্মবিশ্বাস বাড়ায়। আমারও আত্মবিশ্বাস বেড়েছে। আমি দারুণ খুশি। আশা করছি ভবিষ্যতে এই জয় আমাকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে।” গতবার শ্রীলঙ্কায় রানার্স হয়েছিলেন মিত্রাভ। তিনি বলেন, “কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে শেষবার রুপো পেয়েছিলাম। এবার প্রথম থেকেই লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হওয়া। সেই লক্ষ্য পূরণ হয়েছে। আগামী ৪ মার্চ থেকে মহারাষ্ট্রের নাসিকে শুরু হচ্ছে জাতীয় ব্লিৎজ। সেই প্রতিযোগিতায় ভালো সাফল্য চান এই গ্র্যান্ডমাস্টার।
