সিডনি, ৩ জানুয়ারি (হি.স.): আজ সিডনিতে শুরু হয়েছে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের তৃতীয় টেস্ট। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। প্রথম দিনেই ৩১৩ রানে অল আউট হয়ে গেছে পাকিস্তান। গত টেস্টে দুই ইনিংসেই পাঁচ উইকেট পাওয়ার পর সিডনি টেস্টেও প্রথম ইনিংসে কামিংস পেলেন পাঁচ উইকেট। দিনের শেষে অস্ট্রেলিয়া মাত্র এক ওভার ব্যাট করে করেছে বিনা উইকেটে ৬ রান।
টস হেরে প্রথমে বোলিংয়ে নেমে দুর্দান্ত সূচনা পায় অজিরা। ম্যাচের প্রথম দুই ওভার এর মধ্যেই দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও সায়েম আইয়ুব শূন্য রানে ফিরে যান। এক সময় পাকিস্তান ৫ উইকেটে করে ১৫৫ রান। এই অবস্থা থেকে দলকে বিপদের হাত থেকে বাঁচাতে হাল ধরেন মহম্মদ রিজওয়ান (৮৮) ও জামাল (৫৩)। দুইজনের গড়া ৯৪ রানের জুটি পাকিস্তানকে মহাবিপদের হাত থেকে বাঁচায়। এই নিয়ে টানা তৃতীয়বার এবং টেস্টে ১২তম বার পাঁচ উইকেট শিকার করলেন অজি অধিনায়ক কামিন্স। ছাড়া স্টার্ক দুইটি এবং হ্যাজেলউড, লায়ন ও মার্শ পেয়েছেন একটি করে উইকেট।
হিন্দুস্থান সমাচার /শান্তি
