দুবাই, : রাঁচি টেস্টে ভারতের জয়ের নায়ক ধ্রুব জুরেল আইসিসি রেংকিংয়ে বড় লাফ দিলেন। রাঁচি টেস্টের প্রথম ইনিংসে ৯০ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও অপরাজিত ৩৯ রান করে ভারতকে জয় এনে দেওয়া ধ্রুব জুরেল র্যাঙ্কিংয়ে ৩১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬৯ নম্বরে।
রাঁচি টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে দুই ধাপ এগিয়ে আবার তিন নম্বরে জায়গা করে নিলেন ইংলিশ তারকা জো রুট। তাকে জায়গা করে দিতে গিয়ে এক ধাপ করে নেমে গেছেন নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল (৪) ও পাকিস্তানের বাবর আজম।
ইংল্যান্ড সিরিজ শুরুর আগে র্যাঙ্কিংয়ের ৬৯ নম্বরে থাকা ভারতের যশস্বী জয়সওয়াল রাঁচি টেস্টে দুই ইনিংসের একটিতেও সেঞ্চুরি করতে না পারলেও আরও তিন ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠে এসেছেন।ইংল্যান্ডের ওপেনার জ্যাক ক্রাওলি প্রথমবারের মতো সেরা ২০-এ জায়গা করে নিয়েছেন। তার অবস্থান তালিকার ১৭ নম্বরে।
