মেলবোর্ন, ১৪ জানুয়ারি(হি.স.):অনেকদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন,খেলে যাচ্ছিলেন ফ্র্যাঞ্চাইজি লিগ গুলোতে। কিন্তু এবার বিদায় জানালেন সেটাকেও। গতকাল রাতে মেলবোর্ন ডার্বি দিয়ে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন অ্যারন ফিঞ্চ।
তবে বিদায়ী ম্যাচে ব্যাট হাতে কোনো অবদান রাখতে পারেননি ফিঞ্চ। আউট হয়েছে শূন্য রানে।অর্থাৎ শূন্য নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অজি এই ওপেনার। শূন্য রানে মাঠ ছাড়লেও পুরো গ্যালারি দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছে এই বিধ্বংসী ব্যাটার ফিঞ্চকে। অ্যারন ফিঞ্চের সম্মানে তার ৫ নম্বর জার্সি অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মেলবোর্ন রেনেগেডস।হিন্দুস্থান সমাচার /শান্তি
