মেলবোর্ন, ১৬ জানুয়ারি (হি.স.): শক্তিশালী প্রতিপক্ষ আলেকজান্ডার বুবলিককে হারিয়ে সুমিত নাগাল পৌঁছে গেলেন অস্ট্রেলিয় ওপেনের দ্বিতীয় রাউন্ডে। ১৩৯ নম্বরে থাকা সুমিত, বাছাই এই খেলোয়াড়কে স্ট্রেট সেটে ৬-৪, ৬-২, ৭-৬ উড়িয়ে দিলেন তিনি।
আজ মঙ্গলবারই অস্ট্রেলীয় ওপেনে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন কাজাখস্তানের সেরা টেনিস খেলোয়াড়ের বিরুদ্ধে। এবারের টুর্নামেন্টে ৩১ তম বাছাই ছিলেন আলেকজান্ডার বুবলিক। বিশ্বর্যাঙ্কিংয়ে আপাতত ২৭ নম্বরে রয়েছেন আলেকজান্ডার।
প্রচন্ড অর্থাভাবকে সামনে রেখে এবারের অস্ট্রেলীয় ওপেনে খেলতে নেমেছেন সুমিত। তিনি বলেছেন, ”অলিম্পিকের মতো প্রতিযোগিতায় ভালো ফল করার জন্য একাধিক উদ্যোগ নিয়েছে কেন্দ্র। কিন্তু কোনও অজ্ঞাত কারণে সেই প্রকল্পগুলোতে আমাকে রাখা হয়নি।”
হিন্দুস্থান সমাচার /শান্তি
