রাঁচি টেস্টের প্রথম দিনে প্রথম দু’ঘণ্টায় বাংলার আকাশদীপের আগুনে পেস বোলিং সামলে স্বস্তিতে ইংল্যান্ড। এই স্বস্তি ইংল্যান্ডকে এনে দিল তাদের প্রাক্তন অধিনায়ক জো রুট।
টেস্টে ৩১টি সেঞ্চুরি করার পাশাপাশি ভারতের বিরুদ্ধে সর্বাধিক ১০টি সেঞ্চুরিও করে ফেললেন তিনি। ২২৬ বলে ১০৬ রানে অপরাজিত রয়েছেন রুট। তাঁর সঙ্গে ৩১ রানে ক্রিজে রয়েছেন অলি রবিনসন। ফলে প্রথম দিনেই ৭ উইকেটে ৩০২ রান তুলেছে ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোরবোর্ড : ইংল্যান্ড, প্রথম ইনিংস: ৩০২/৭ (জো রুট ১০৬*, বেন ফোকস ৪৭, রবিনসন ৩১*, আকাশ দীপ ৩/৭০, জাদেজা ১/৫৫, অশ্বিন ১/৮৩)।
