মিউনিখ, ৩০ নভেম্বর(হি.স.): আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার রাতে বুন্ডেসলিগার ম্যাচটি ৩-১ গোলে জিতেছে বায়ার্ন সেন্ট পাউলি বিরুদ্ধে। শুরুতে আন্দ্রেয়াসের গোলে পিছিয়ে পড়ার পর স্বাগতিকদের সমতায় ফেরান রাফায়েল গেরেইরো। পরে শেষ সময়ে গোল করে বায়ার্নকে জেতান লুইস দিয়াস ও নিকোলাস জ্যাকসন।
ম্যাচে মোট ৭৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৫টি শট করে বায়ার্ন। যার মধ্যে লক্ষ্যে ছিল তিনটি। এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করল বায়ার্ন। ১২ ম্যাচ ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৮ জয় ও ২ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে দুইয়ে লাইপজিগ।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
