ক্রাইস্টচার্চ, ১৯ জানুয়ারি (হি.স.): ক্রাইস্টচার্চে সিরিজের চতুর্থ টি–টোয়েন্টিতে নিউজিল্যান্ডের হেরে গেল পাকিস্তান। পাকিস্তানের তোলা ৫ উইকেটে ১৫৮ রান নিউজিল্যান্ড টপকে গেছে ৭ উইকেট আর ১১ বল হাতে রেখে। এ নিয়ে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম চারটিতেই জিতল কিউইরা। শুক্রবার পাকিস্তানের ফিল্ডিংয়ে ছিল ক্যাচ মিসের বিশেষ প্রদর্শনী।
এক ড্যারিল মিচেলই ক্যাচ দিয়ে বেঁচেছেন দুইবার। সেই মিচেলই শেষ পর্যন্ত মাঠ ছেড়েছেন ম্যাচ জিতিয়ে।পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন রিজওয়ান। তিনি অপরাজিত থাকেন ৯০ রানে। আর নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন মিচেল ৭ চার ও ২ ছয়ে ৪৪ বলে করেন ৭২ রান। ৫ চার ৩ ছয়ে ৫২ বলে ৭০ রান ফিলিপসের। নিউজিল্যান্ডের হয়ে হেনরি ও ফার্গুসন ২টি করে উইকেট নেন আর পাকিস্তানের হয়ে আফ্রিদি তিনটি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।
হিন্দুস্থান সমাচার /শান্তি
