লস এঞ্জেলস, ১৩ ডিসেম্বর(হি.স.) : আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই জানিয়েছিলেন দেড় বছর আগে। আজ বুধবার সব ধরনের ফুটবল ছাড়ার সিদ্ধান্ত নিলেন ইতালির জাতীয় দলের ডিফেন্ডার জর্জো কিয়েলিনি। ২৩ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার থামল ৩৯ বছর বয়সে।
ক্যারিয়ারের ১৭ বছর তিনি খেলেছেন জুভেন্টাসের জার্সিতে।গত বছরই তিনি ইতালিয়ান ক্লাব ছেড়ে মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলেস যোগ দিয়েছিলেন। আজ সামাজিক মাধ্যম ‘এক্স’-তে কিয়েলিনি জানিয়েছেন, ‘নতুন অধ্যায় শুরুর সময় চলে এসেছে। তাই এই সিদ্ধান্ত নিলাম।’
হিন্দুস্থান সমাচার/ শান্তি
