কলকাতা, ১৭ আগস্ট (হি.স.) : রবিবার কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপ ২০২৫ কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে ২-১ গোলে হারিয়েছে ইস্টবেঙ্গল ।
দিমিত্রিওস ডায়ামান্টাকোস জোড়া গোল করেন এবং অনিরুদ্ধ থাপা মেরিনার্সের একমাত্র গোলটি করেন।
রেড অ্যান্ড গোল্ড ব্রিগেড সেমিফাইনালে ডায়মন্ড হারবারের মুখোমুখি হবে, কারণ আই-লিগ ২ চ্যাম্পিয়ন জামশেদপুর এফসিকে আরেকটি কোয়ার্টার ফাইনালে হারিয়েছে।
দেড় বছর পর ডার্বির রং লাল-হলুদ। এর আগে ২০২৪ সালের সুপার কাপে ডার্বি জিতেছিল লাল-হলুদ। এদিন যুবভারতীতে শেষ হাসি অস্কার ব্রুজোর ছেলেদের। ৫৬ শতাংশ বল পজিশন নিয়েও মাঝমাঠের ব্যর্থতার জন্য জিততে পারল না মোহনবাগান।
ডুরান্ডের অন্য কোয়ার্টার ফাইনালে চমকে দিল ডায়মন্ড হারবার এফসি। আইএসএলের দল জামশেদপুর এফসি’কে ২-০ গোলে হারিয়ে দিয়ে সেমিফাইনালে পৌঁছল কিবু ভিকুনার দল। আই লিগের দল হিসাবে প্রথমবার ডুরান্ড কাপ খেলতে এসেই শেষ চারে পৌঁছে গিয়েছে কলকাতার দলটি।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
