মুর্শিদাবাদ, ১৭ আগস্ট (হি.স.): মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহী এক যুবকের। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে সাইকেল চড়ে ওই যুবক আমতলার দিক থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলে মুখোমুখি ধাক্কা মারে। রাস্তায় পড়ে গুরুতর জখম হন সাইকেল ও মোটরবাইক আরোহী-সহ মোট তিন জন।
জানা গেছে, স্থানীয় বাসিন্দারা তাদের প্রথমে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তিন জনেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গেছে, রবিবার সকালে সেখানেই মৃত্যু হয় সাইকেল আরোহীর।
—————
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ
