কলকাতা, ৬ আগস্ট (হি.স.): গ্রিগোরি স্টিফেন চ্যাপেল ১৯৪৮ সালে ৭ আগস্ট দক্ষিণ অস্ট্রেলিয়ার আনলে এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি অস্ট্রেলিয়ার বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেট তারকা। ডানহাতি ব্যাটসম্যান,পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিংও করতেন গ্রেগ চ্যাপেল। এছাড়াও তিনি জাতীয় দলের অধিনায়কও ছিলেন। অবসর পরবর্তীকালে তিনি কোচের দায়িত্ব পালন করছেন।
১৯৭০-১৯৮৪ অস্ট্রেলিয়া দলে খেলেছেন। ৮৭টি টেস্ট ম্যাচ ও একদিনের ম্যাচ খেলেছেন ৭৪টি। টেস্টে রান করেছেন ৭১১০ আর একদিনের ম্যাচে রান করেছেন ২৩৩১ l টেস্টে তাঁর উইকেট আছে ৪৭টি আর একদিনের ম্যাচে উইকেট আছে ৭২টি। চ্যাপেলের খেলোয়াড়ি জীবন দুইটি যুগে বিভক্ত হয়েছে যা বিশ্ব সিরিজ ক্রিকেটের পর ক্রিকেট খেলায় পেশাদারিত্বের সৃষ্টি হয়।
১৯৮৪ সালে খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়ার পর তিনি বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও গণমাধ্যমের সঙ্গে যুক্ত। পাশাপাশি তিনি পেশাদার ক্রিকেটের সঙ্গেও জড়িত। ২০০৫ সালে ভারতীয় ক্রিকেট দলে দুই বছরের চুক্তিতে কোচ হন। ২০০৭ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতের দুর্বল ক্রীড়াশৈলী প্রদর্শন করায় ৪ এপ্রিল, ২০০৭ তারিখে কোচের পদ থেকে অব্যহতি নেন। আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০০০ সালে ক্রিকেট অস্ট্রেলিয়া কর্তৃক প্রণীত শতাব্দীর সেরা অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড দলেও তাঁকে অন্তর্ভুক্ত করা হয়।
—————
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি
