চেন্নাই, ১৮ অক্টোবর(হি.স.) : আগের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়টা আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল আফগানদের। কিন্তু সেই আত্মবিশ্বাসের ছিটে ফোঁটা দেখা গেল না নিউজিল্যান্ডের বিরুদ্ধে। রশিদ খানদের রীতিমতো উড়িয়ে দিয়ে বিশ্বকাপে টানা চার জয় তুলে নিয়েছে টম লাথাম বাহিনী।
আজ বুধবার আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের জয় ১৪৯ রানের বড় ব্যবধানে। শুরুতে ২৮৮ রান করে আফগানিস্তানকে ১৩৯ রানে অলআউট করে দিয়েছে কিউইরা। ম্যাচে বোলিং এর কার্যকরী ভূমিকা নিয়েছেন মিচেল স্যান্টনার ও লকি ফার্গুসন। এরা প্রত্যেকেই তিনটে করে উইকেট নিয়েছেন।
হিন্দুস্থান সমাচার /শান্তি
