মুম্বই, ৯ নভেম্বর(হি.স.): বিশ্বকাপে বিরাট কোহলির পারফরম্যান্স দেখে মুগ্ধ রিকি পন্টিং। তাকে নিয়ে তিনি এতটাই মুগ্ধ যে বলছেন সর্বকালের সেরা ব্যাটার হিসেবে বিবেচনা করা উচিত কোহলিকে।
রিকি বলছেন,বিশ্বকাপে অসাধারণ সময়ের মধ্যে দিয়ে কাটছে বিরাট কোহলির। কোহেলি এরইমধ্যে ওয়ানডেতে ছুঁয়েছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সর্বাধিক ৪৯টি সেঞ্চুরির রেকর্ড।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০১ রানের এই ইনিংস দেখার পর রীতিমত মুগ্ধতায় ভেসেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন এই বিশ্বকাপজয়ী তারকা। এই কিংবদন্তির দাবি, কোহলিকে সর্বকালের সেরা ব্যাটার হিসেবে বিবেচনা করা উচিত।
সেই সঙ্গে রিকি বলেছেন, ‘কোনো সন্দেহ নেই যে বিরাট সত্যিকারের সেরা। আপনি যদি তার সামগ্রিক ব্যাটিং রেকর্ড দেখেন, তাহলে আপনাকে সে মুগ্ধ করবে।শচীন যে ৪৯টি সেঞ্চুরি করেছে তা আবার ১৭৫ ইনিংস কম খেলে! বিষয়টি সত্যিই প্রশংসার দাবি রাখে। তার এমন পারফরম্যান্সই তাকে সেরা করে তুলেছে।’
বিশ্বকাপের বাকি ম্যাচ গুলোতেও বিরাট তার খেলাকে আরও উন্নত করবেন বলে মনে করেন রিকি পন্টিং।
হিন্দুস্থান সমাচার /শান্তি
