বুয়েন্স আয়ার্স, ১৩ অক্টোবর (হি.স.): কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচে টানা তৃতীয় জয় পেল আর্জেন্টিনা। ইকুয়েডর, বলিভিয়ার পর এবার হারালো প্যারাগুয়েকে। আজ দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। তবে গোলবার প্রতিবন্ধক হওয়ায় দুটি গোল থেকে বঞ্চিত হয়েছেন মেসি।
আজ শুক্রবার (১৩ অক্টোবর) সকালে বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মাস মনুমেন্তালে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে জয়সূচক গোলটি করেন নিকোলাস ওতামেন্দি। এই জয়ে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে টানা ৩ জয়ে আর্জেন্টিনার পয়েন্ট এখন ৯।
হিন্দুস্থান সমাচার /শান্তি
