হাওড়া, ১০ সেপ্টেম্বর (হি.স.): পুজোর মধ্যে গুলি চলল হাওড়ায়। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে সুরেশ যাদব (৫৫) নামের এক ব্যবসায়ীর। মৃতের বাড়ি বিহারের গোপালগঞ্জ এলাকায়। পুলিশ সূত্রে খবর, পুজোর সময় হাওড়া ঘুরতে এসেছিলেন সুরেশ যাদব। মঙ্গলবার রাতে হাওড়ার বনবিহারী বসু লেনের সন্ধ্যাবাজার এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
বাইকে করে দু’জন দুষ্কৃতী এসে গুলি চালায় বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। এই খুনের ঘটনার তদন্ত শুরু করেছেন হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর,মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ এই খুনের ঘটনা ঘটে। বনবিহারী বসু লেন দিয়ে হেঁটে যাচ্ছিলেন সুরেশ যাদব। সেই সময় বাইকে করে এসে দুষ্কৃতীরা, পিছন থেকে তাঁকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করে বলে বাসিন্দাদের দাবি। সেখানেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সুরেশ। খবর পেয়ে পুলিশ এসে তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
—————
হিন্দুস্থান সমাচার / মৌমিতা
